1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ, রাতে অচেতন অবস্থায় উদ্ধার বরিশালের শিক্ষার্থী প্রত্যয়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
“বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য পটুয়াখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন “পুরুষত্ব” সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার বাস্তবায়নে কলাপাড়ায় গণসংযোগ ও ডিসি বরাবর স্মারকলিপি কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি বিবাহের পর বদলে যায় জীবন, বাড়ে দায়িত্ব ও সম্পর্কের গভীরতা স্টাইলিশ চুল আর সাদা রঙে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ ৩ যুগের দুর্ভোগের অবসান, অবশেষে শুরু মহিপুর-সেরাজপুর ওয়াপদা সড়কের উন্নয়ন কাজ সিটি ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব (CUPC)-এর ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ, রাতে অচেতন অবস্থায় উদ্ধার বরিশালের শিক্ষার্থী প্রত্যয়

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৯৭ জন দেখেছেন

বরিশাল নগরীতে আজ ২ জুন সকালে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় প্রত্যয় নামের এক কলেজ শিক্ষার্থী। সকাল ১০টায় সে অ্যাসেসমেন্ট সেন্টার (ACS)-এ পরীক্ষার জন্য রওনা দেয়। প্রত্যয় কলাপাড়ার বাসিন্দা এবং আলেকান্দা সরকারি কলেজের ছাত্র

সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। সে মোবাইল ফোন ছাড়াই বাসা থেকে বের হয়েছিল, এবং তার কোনো খারাপ অভ্যাস বা আগের অনুপস্থিতির ইতিহাসও নেই—বিষয়টি নিয়ে পরিবার পড়ে যায় চরম উদ্বেগে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অবশেষে রাত ১০টা ১৬ মিনিটে জানা যায়, প্রত্যয় মলম পার্টি বা ‘শয়তানের নিশ্বাস’ প্রতারকচক্রের ফাঁদে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে বাসে করে কলাপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং রাস্তার ধারে একটি কালভার্টের উপর ফেলে যায় প্রতারকরা। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থী মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ধরনের চক্র থেকে সুরক্ষায় জনসচেতনতা বাড়ানো ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।

একটি প্রাণ ফিরে এসেছে, কিন্তু একটি জাতিকে সতর্ক হওয়ার জন্য এ যেন এক তীব্র বার্তা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

One thought on "পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ, রাতে অচেতন অবস্থায় উদ্ধার বরিশালের শিক্ষার্থী প্রত্যয়"

  1. নাইম says:

    তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD